বাংলাদেশের খবর

আপডেট : ২৭ December ২০২০

কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা সুলতানের দাফন সম্পন্ন


নেত্রকোণার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা  সুলতান আহমেদ খান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

আজ রোববার (২৭ ডিসেম্বর) উপজেলার কৈলাটি জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা নামাজ শেষে নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাযা নামাজে দল-মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেন।

বিশিষ্ট সমাজ সেবক সুলতান আহমেদ খান  কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন । তিনি উপজেলার হুগলি  কনুড়া গ্রামের বাসিন্দা এবং স্বাধীনতা পরবর্তী কৈলাটি ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গ্রণগ্রাহী রেখে গেছেন। তার সন্তানরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার পাগলা বাজারে নিজ বাসার সামনে হাঁটছিলেন। এ সময় একটি কাঠবোঝাই অটো ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পান।  রোববার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় তিনি মারা যান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এর নেতৃত্বে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক সহ একটি পুলিশ দল মরহুমকে গার্ড অফ অনার প্রদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১