বাংলাদেশের খবর

আপডেট : ২৯ December ২০২০

দোহারে অবৈধ কারেন্ট জাল জব্দ : পুড়িয়ে ধ্বংস


ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাটকা মাছ ধরার অপরাধে অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার মৈনটঘাট এলাকায় কুতুবপুর নৌ-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিষিদ্ধ জাটকা মাছ আহরণের সময় প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে জব্দকৃত কারেন্ট জাল নদীপাড়ে এনে পুড়িয়ে দেয়া হয়। তবে অভিযানে কোনো জেলেকে আটক করতে পারেনি।

কুতুবপুর নৌ-পুলিশের এস আই আশরাফুল ইসলাম বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী ৯ ইঞ্চির নিচে জাটকা মাছ ধরা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও জেলেরা পদ্মা নদী থেকে অবৈধভাবে এই জাটকা মাছ ধরে বাজারে বিক্রি করে আসছে। মৎস্য সুরক্ষা ও জাটকা নিধনরোধকল্পে মৈনটঘাটে অভিযান চালিয়ে জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে প্রজননকালীন সময়ে মা ইলিশ ধরা ও জাটকা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ- পুলিশ ও মৎস্য অফিস তৎপর রয়েছে বলে তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১