আপডেট : ৩০ December ২০২০
নওগাঁর রাণীনগরে দুঃস্থ্যদের মাঝে বিতরণের জন্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫০ কেজি ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে গোনা ইউনিয়নে দুঃস্থ্যদের মাঝে ভিজিডির চাল বিতরণ চলছিল। এ সময় ভবানীপুর গ্রামের মৃত ফাজিল প্রামানিকের ছেলে হামিদুল ইসলাম ও হামিদুলের ছেলে মকলেছুর রহমান ঘোষগ্রাম বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর এসব চাল ক্রয় করে ঘরে মজুদ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে হামিদুলের গুদাম ঘর থেকে ৫৫০ কেজি চাল উদ্ধার করা হয়। তবে প্রসাশনের লোকজনের উপস্থিতি টের পেয়ে হামিদুল ও তার ছেলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১