বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০২০

সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা: তদন্ত করবে পিবিআই


রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান বরাদ্দে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে পিবিআইকে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আ বুধবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন। 

এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন। আদালতের পেশকার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১