বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২১

চৗদ্দগ্রামে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত যোবায়েদার চিকিৎসায় অনুদান হস্তান্তর


কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত দুই সন্তানের জননী মোসাম্মৎ জোবায়েদা আক্তারকে চিকিৎসা বাবদ ৬৪ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, সদস্য হাজী সুরুজ মিয়া, ইমাম হোসেন, ডাক্তার আবদুল হালিম মিয়াজী, মোঃ শাকিল, সংগঠনের উপদেষ্টা রাশেদুল হাসান সোহাগ, লোকমান হোসেন, কাজী ইউনুস, এম এস কে শাহীন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন আলম, সহ-অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ হাসানুর জামান মুন্না, সদস্য হারিস মিয়া, মেয়ের বাবা শাহ আলম মিস্ত্রী প্রমুখ। সার্বিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১