বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০২১

সারিয়াকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা


বুধবার (৩০ ডিসেম্বর) বগুড়া সদরের দশটিকা এলাকায় মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীনদের বাড়ি তৈরির প্রকল্পের অনিয়মের অনুসন্ধানী রিপোর্ট করতে গেলে বগুড়ায় সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান এবং চিত্র সাংবাদিক রবিউল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাব। 

আজ শনিবার দুপুরে কাজলা নিউ মার্কেটের সামনে সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিবলী সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় জেলা অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বকুল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সামিউল ছনি, এস কে সাহা, হেদায়েত লিটন, কামরুল ইসলাম, কামরুজ্জামান জাফরুল সাদিক, আব্দুল ওয়াহেদ, জাহাঙ্গীর আলম, রুবেল হোসেন সহ জন প্রতিনিধি ও স্থানীয় অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

আয়োজিত প্রতিবাদ সভায় ঘটনার সাথে জরিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান বক্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১