আপডেট : ০২ January ২০২১
রাজশাহীতে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করতে গিয়ে অতিরিক্ত মদ পানের ফলে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ফয়সাল শ্বাসকষ্ট জানিত রোগে মারা গেছে বলে তার পরিবারের লোকজন তার লাশ নিয়ে চলে গেছে বলে জানিয়েছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন- রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), রাজশাহী জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫)। রাজশাহী নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাতে রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের প্রচন্ড অ্যাসিডিটি ও বমি হওয়ার ফলে তারা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসক জানান, তারা মদ পানে মারা যান। এদের মধ্যে ফাইসালের মৃত্যুর পর পর লাশ তার পরিবারের লোকজন নিয়ে চলে যায়। তারা জানায় যে, তাদের ছেলে শ্বাসকষ্ট জানিত রোগে মারা গেছে। দুই জনের লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ অফিসার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১