আপডেট : ০৩ January ২০২১
তানোরে হক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার মানবতার ফেরিওয়ালা সুশান্ত কুমার মাহাতো। তানোর উপজেলার কামারগাঁঁ ইউপি এলাকার মাদারীপুর বাজারে আলহাজ্ব আব্দুর রহমানের সভাপতিত্বে ও হক ফাউন্ডেশের কর্নধর শরীফ উদ্দীন মুন্সীর পরিচালনায় অনুষ্ঠানে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ৩২৫ জনকে কম্বল প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বকুল হোসেন ও সমাজ সেবক আব্দুল মতিন প্রমুখ। এ বিষয়ে হক ফাউন্ডেশের কর্নধার বিশিষ্ট সমাজ সেবক শরীফ উদ্দীন মুন্সী বলেন, আমাদের পরিবার সব সময় অত্র এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। আজ এ কম্বল বিতরণে যাদের নামের তালিকা করা হয়েছে তাদেরকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দিয়েছি। কিছুদিন পূর্বে কামারগাঁ ইউপি এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের মধ্যে ১০০টি ছাগল বিতরণ করেছি। মহান আল্লাহপাক এভাবে যেন আমার এলাকার হত দরিদ্র মানুষদের জন্য সারাজীবন সহোযোগিতা করার তৌফিক দান করেন আমীন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১