বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২১

ভেড়ামরার উচ্চস্বরে গান বাজানোর অপরাধে জরিমানা


নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোর অপরাধে কুষ্টিয়ার ভেড়ামারায় শরীফুল ইসলাম নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাতে উপজেলার ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার এলাকায় এ অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ। দণ্ডপ্রাপ্ত মো. শরীফুল ইসলাম ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার এলাকার জামাত আলীর ছেলে।

ইউএনও সোহেল মারুফ জানান, ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার এলাকায় বাসার লাইন থেকে বিদ্যুৎ দিয়ে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোর অপরাধে শরীফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১