বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০২১

এবার ট্রলের শিকার হলেন অমিতাভ বচ্চন


ইংরেজি বানান ভুল করে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। গতকাল সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে ‘নকল হাত’ তৈরিকারী এক ব্যক্তির প্রশংসা করে একটি পোস্ট দেন। সেখানে ইংরেজি prosthetic (নকল) বানানের জায়গায় ভুল করে prothetic লেখেন।

এরপরই সামাজিকমাধ্যমে অমিতাভকে নিয়ে ট্রল শুরু হয়। নেটিজেনদের একজন তার ভুল বানান শুধরে দেন। এরপর আরেকটি পোস্টে অমিতাভ বচ্চন ভুল শুধরে ক্ষমাও চান।      
 
অন্য একজন লিখেছেন, ‘আপনার সারাটা জীবন তো ভুল শোধরাতে শোধরাতে কেটে গেল।’ কেউ আবার মিম পোস্ট করে জানান, ‘কত দিন তোর ভুল ঢাকা দিয়ে চলব!’

কেউ আবার অমিতাভের পুরনো একটি পোস্টকে সামনে নিয়ে আসেন। সেই পোস্টে অমিতাভ লিখেছিলেন, ‘মনে রাখবেন, সেই মানুষগুলোই আপনার দিকে আঙুল তোলে, যারা আপনার সমানে সমানে কখনও পৌঁছতে পারবে না।’

নেটিজেনদের ভাষ্য, এ ধরনের ঔদ্ধত্য তাকে মানায় না। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১