আপডেট : ০৫ January ২০২১
ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে খাইরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উত্তর খয়রাকুড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, আজ বিকেলে পুরাতন ঈদগাহ মার্কাস মসজিদের পুকুরে গোসল করতে নেমে ওই যুবক নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঐ পুকুর থেকে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খাইরুল ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিলো। এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের লাশ বর্তমানে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১