আপডেট : ০৫ January ২০২১
=সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপির সহধর্মীনি এডভোকেট হনুফা আক্তার রিক্তার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের উদ্যোগে গত রোববার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শামসুল আলম খোকনের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাওলানা সাইদর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের সভাপতি মনির উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোস্তফা ভূঁইয়া টিপু, সিনিয়র সহ-সভাপতি কাজী জহির আহমেদ, সহ-ভাপতি আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবলু, নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. তুহিন, প্রচার সম্পাদক রিংকু পাটোয়ারী, কোষাধ্যক্ষ মোবারক হোসেন ভূঁইয়া, সদস্য ফরহাদ হোসেন, আজিম মজুমদার, রবিউল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১