আপডেট : ০৬ January ২০২১
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে ‘কমান্ডো’ ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন জাহারা মিতু। সিদ্ধান্ত হয়েছিল কলকাতায় গত ১৮ ডিসেম্বর থেকে শুটিংয়ে অংশ নেবেন তিনি। কিন্তু পরিচালক শামীম আহমেদ রনি মিতুকে ছাড়াই শুটিং করেন সেখানে। এর কারণ নিয়ে নানা জল্পনা ছিল, এতদিনে জানা গেল আসল খবর। তথ্য গোপন করার কারণে মিতুকে তিন বছরের জন্য ভারতীয় হাইকমিশন ভিসা স্থগিত করেছে। শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে চিকিৎসা নিতে যাবেন বলে ভিসা আবেদনে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু হাইকমিশন তদন্ত করে জানতে পারে, মিতু আসলে অসুস্থ নন। যাবেন ছবির শুটিং করতে। বিষয়টি ভালোভাবে নেয়নি কমিশন। শাস্তিস্বরূপ তিন বছরের জন্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে মিতু কিছু না বললেও মুখ খুলেছেন ছবিটির ব্যবস্থাপক শরীফ উদ্দিন। তিনি বলেন, আমরা চেয়েছিলাম মিতুর পুরো অংশটুকু কলকাতায় শুটিং করতে। কিন্তু ভিসা জটিলতার কারণে এখন বাংলাদেশে শুটিং করতে হবে। সব ঠিক থাকলে চাঁদপুরে মিতুকে নিয়েই শুটিং করব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১