বাংলাদেশের খবর

আপডেট : ০৭ January ২০২১

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাণীনগরে বিএনপির মানববন্ধন


নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁর রাণীনগরে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা বিএনপির আহবায়ক রোকুনোজ্জামান খাঁন রুকুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান ভিপি জাপান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, আহবায়ক কমিটির সদস্য মোসারব হোসেন, একেএম জাকির হোসেন, মাহমুদুল হাসান মধু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলুসহ আরো অনেকেই।

এছাড়াও মানববন্ধনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১