আপডেট : ০৮ January ২০২১
আসন্ন ১৬ জানুয়ারি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে তিন দিনব্যাপী ইভিএম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি পাবলিক এন্ড ক্লাব মাঠে প্রথম বারের মতো ইভিএম’র মাধ্যমে ভোটারদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সচেতনতার আয়োজন করে উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিস। ওইদিন প্রদর্শনী স্থান পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) অফিসার সুলতান মাহমুদ, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১