বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০২১

নাঙ্গলকোটে নবগঠিত শ্রমিকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত


কুমিল্লার নাঙ্গলকোটে নবগঠিত জাতীয় শ্রমিকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।     

সভায় ইউপি শ্রমিকলীগের সভাপতি বাবুলের সভাপতিত্ত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল হাশেম। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূইয়া বাসির, বিশেষ বক্তা সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম রাজ্জাক, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী নোয়াব, সাবেক ইউপি সদস্য আহছান উল্লাহ, ইউপি শাহাদাত হোসেন, শিপন প্রমূখ।     

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১