বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২১

মানিকগঞ্জে সেনাবাহিনীর ফ্রি-মেডিক্যাল ক্যাম্পেইন ও শীতবস্ত্র এবং ত্রাণ বিতরণ


মানিকগঞ্জের শিবালয়ে সেনাবাহিনীর ফ্রি-মেডিক্যাল ক্যাম্পেইন ও শীতবস্ত্র এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

আজ রোববার (১০ জানুয়ারি) শিবালয় সদরউদ্দিন ডিগ্রী কলেজে শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাবাহিনী প্রধান এর দিক নির্দেশনায় নবম পদাতিক ডিভিশন উক্ত কর্মসুচীর আয়োজন করেন।

এতে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক (এনডিসি,এইচডিএমসি, পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় জিওসি ৯ পদাতিক ডিভিশন, কমান্ডার-৭১ মেকানাইজড ব্রিগেড, অধিনায়ক-১৫ ইষ্ট বেংগল রেজিমেন্ট (মেকানাইজড), মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন, সহকারী কমিশনার (ভুমি) ফারাশিদ বিন এনাম, শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবিরসহ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামাজিক দুরুত্ব বজায় রেখে স্থানীয় গরিব-দুঃস্থ জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ বহির্বিভাগ চিকিৎসা, রক্তচাপ নির্ণয়, মাতৃকালীন সাধারণ সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও সুগার পরিমাপ করা এবং কোভিড-১৯ প্রতিরোধকল্পে প্রচারণামুলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি শতাধিক অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও শীতবস্ত্র প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১