বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২১

দুর্গাপুরে চালু হলো ভ্রম্যমান পাঠাগার


নেত্রকোনা দুর্গাপুরের প্রথমবারের মতো চালু হলো ভ্রাম্যমাণ পাঠাগার। মানবিক রিকশাচালক তারা মিয়ার অটোরিকশায় চালু হলো ভ্রম্যমান এই পাঠাগার।

আজ রোববার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব চত্বর থেকে পাঠাগার উদ্বোধন করেন প্রবীণ শিক্ষক সুরথ চন্দ্র দে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, জামাল তালুকদার, রাখি ধং, প্রতিষ্ঠাতা পথ পাঠাগার নাজমুল হুদা সারোয়ার, রাজেশ গৌর, মাসুদ রানা সহ প্রমুখ।

স্থানীয় পথ পাঠাগারের ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ অনেকটাই নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের। আর আয়োজকরা বলছেন, দুর্গাপুরে এখন যান্ত্রিক কোলাহল নগরীতে রূপ নিয়েছে। পৌর শহরের অলিগলি থেকে শুরু করে প্রতিটি রাস্তায় সবসময় লেগে থাকছে যানজট। এই যানজটের মাঝে মানুষের পাঠাভ্যাস গড়ে তুলতে পারে ছোট্ট একটি প্রয়াস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১