বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২১

করোনাভাইরাসে দেশে আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১০৭১


মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন।

আজ রোববার (১০ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৭৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৭৭ হাজার ৪৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ৮১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৩৫৯ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১