আপডেট : ১১ January ২০২১
আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে চূরান্ত ৫৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত ৩ প্রার্থীসহ ৫জন মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিল পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে মেয়র, কাউন্সিল ও মহিলা কাউন্সিলর পদে মোট ৬৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। এদের মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়, বাকি ৬৮জনের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করে রিটার্নিং অফিসার। ১০তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ১জন মেয়র প্রার্থী ও ১৪জন কাউন্সিল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে বাকি ৫৩ প্রাথী চূড়ান্ত ঘোষনা হয়। আগামী ৩১জানুয়ারী তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে ভোট হবে ব্যালট পেপারের মাধ্যমে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১