বাংলাদেশের খবর

আপডেট : ১১ January ২০২১

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে পিতা-পুত্রের মৃত্যু 


চার বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে পিতা মাহাবুবুল হক (৫০) ও শিশু ছেলে রিশানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউপির বান্নঘর গ্রামের উত্তর পাড়ায় এ নিহতের ঘটনা ঘটে।

মাহাবুবুল হক ওই গ্রামের মৃত দেলু মিয়ার ছেলে।   

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের বান্নঘর নামক স্থানে খেলা করছেন রিশান। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলী ট্রেনটি আসতে দেখে ছেলে বাঁচাতে গিয়ে ট্রেণে কাটা পড়ে ঘটনা স্থলে পিতা পুত্রের মৃত্যু হয়। 

এ বিষয়ে মক্রবপুর ইউপির ২ নং ওয়ার্ডের ছোয়াব মিয়া জানান, ঘটনার দিন বিকাল বেলায় বাড়িতে বসে কাজ করছেন। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখেন মাহাবুবুল হক ও তার ছেলে রিশান ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।

এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ওসি নাজিম উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১