আপডেট : ১১ January ২০২১
গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে থানা পুলিশ। তবে উদ্ধারের পর জানা গেছে ওই স্কুল ছাত্রীকে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে ফোনে ডেকে নিয়ে অপহরণের পর একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। সোমবার দুপুরে ধর্ষক বদরুল আহাম্মদ খানকে (২৪) গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ধর্ষক বদরুল জেলার শ্রীপুর উপজেলার নান্দিয়া সাগুন এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। অন্যদিকে নির্যাতনে শিকার ওই স্কুল ছাত্রীর বাড়ি উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, এ ব্যাপারে রোববার (১০ জানুয়ারী) দিবাগত রাতে নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা (নং ৮) করেছেন। সেই মামলায় ওই রাতেই ধর্ষককে কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া থেকে আটক করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম মোল্লা বিপিএম ওই স্কুল ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, মোবাইল ফোনে বদরুলের সাথে ছাত্রীর পরিচয় হয়। এর পরে বিভিন্ন সময় তাদের মধ্যে কথা হতো। এরই ধারাবাহিকতায় গত মাসের ১৯ তারিখে সকাল ১০টার দিকে ওই ছাত্রী তার স্কুলে ফলাফল আনতে যায়। পরে আর বাড়ি ফিরেনি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ঘটনার দু’দিন পর ২১ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরী (৯২৭) করা হয়। তিনি আরো জানান, ওই জিডির সূত্র ধরে মোবাইল ফোন ট্রেকিং এর মাধ্যমে রোববার (১০ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকা থেকে নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীকে উদ্ধার এবং ধর্ষক বদরুল আহাম্মদ খানকে আটক করে পুলিশ। তবে নিখোঁজের ২৩ দিন বিভিন্ন সময় বিভিন্নস্থানে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। এসআই শহিদুল জানান, ঘটনার দিন উপজেলার জাঙ্গালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক সিএনজি অটোরিক্সা যোগে অপহরণ করে ধর্ষক বদরুল তার এক বন্ধুর ভগ্নিপতির বাড়িতে নিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১