আপডেট : ১৩ January ২০২১
রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৬ জন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এসির বিস্ফোরণ থেকে হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে। দমকল বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলছেন, ভবনটির কেন্দ্রীয় এসির মেরামত করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তখন সেখানে থাকা একজন মেরামত কর্মী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ছয় জন। গুলশান ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় ছিল সংযুক্ত আরব আমিরাতের এই ভিসা প্রসেসিং সেন্টারটি। ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বিবিসি বাংলাকে জানিয়েছেন, সেখানে কাচ ভেঙ্গে কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জানা গেছে, যাদের ছয় জনকে হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় একজন বাসিন্দা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, বিস্ফোরণের পরপর ওই এলাকায় চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল এবং তাদেরকে ওই এলাকা পরিহার করে চলাচল করতে পরামর্শ দেয়া হচ্ছিল।
তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১