আপডেট : ১৩ January ২০২১
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও নসিমনের সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মদনডাঙ্গা নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। জানা গেছে, নিহতরা নসিমনের যাত্রী। তারা সবাই নির্মাণ শ্রমিক। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিরা নির্মাণ শ্রমিক ও ভ্যানের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম। তিনি বলেন, সিমেন্টবোঝাই ট্রাকটি যশোর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। মদনডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ছয়জন নিহত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১