বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২১

চুয়াডাঙ্গায় ৮ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক


চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ যাদবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাজাসহ এক পাচারকারীকে আটক করেছে র‍্যাব-৬ এর একটি দল।

আজ শনিবার সকাল ৬টার দিকে র‍্যাব এই অভিযান চালায়।

গাজাসহ আটককৃত পাচারকারী চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের মৃত হযরত মালিতার ছেলে জিনারুল হোসেন (৩৯)। তার বিরুদ্ধে মামলা দিয়ে দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।

র‍্যাব-৬ সিপিসি-২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল ৬টার দিকে র‍্যাব অভিযান চালিয়ে ৮ কেজি গাজাসহ জিনারুল হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর সোপর্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১