আপডেট : ১৬ January ২০২১
শারীরিক প্রতিবন্ধী জাহিদ কয়েকদিন আগেও এমনটা হবে স্বপ্নেও ভাবেননি। স্বপ্ন মনে হলেও প্রতিবন্ধী জাহিদ সেই স্বপ্ন পূরণ করলেন ফেসবুক আইকন মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। ৪২ বছর ধরে দুইটি পা অচল, কষ্ট করে সংসার চালানো সলঙ্গার সেই প্রতিবন্ধী জাহিদ হাসান পেল দোকান, মালামাল ও স্ত্রী পেল সেলাইমেশিন। কিছু দিন আগে প্রতিবন্ধী জাহিদ হাসানের অবস্থার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহায়তার আবেদন করেন মামুন বিশ্বাস। সেই ফেসবুকের স্ট্যাটাস দেখে প্রতিবন্ধীর সহায়তায় এগিয়ে আসেন মামুন বিশ্বাসের ফেসবুক বন্ধুরা। অর্থ সংগ্রহ হয়৭১ হাজার ৫৫০ টাকা। মামুন বিশ্বাস নিজ উদ্যোগে ও তার সহযোগি লোকমান হোসেনের সাহায্য নিয়ে প্রতিবন্ধী জাহিদের জন্য একটি দোকান ঘর মালামাল ও নগদ টাকা দেওয়া হয়। এসময় জাহিদ হাসানের স্ত্রীর হাতে সেলাইমেশিন তুলে দেওয়া হয়। শুক্রবার সকালে শারিরীক প্রতিবন্ধী জাহিদ হাসানকে নতুন দোকান সাথে মালামাল নগদ টাকা ও স্ত্রীর জন্য সেলাই মেশিন হাতে তুলে দেন ফেসবুক আইকন মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন দেওয়ান শুভ , সাংবাদিক সোহেল রানা, রেজাউল করিম,লোকমান হোসেন, সুমন পাল, রাজু আহমেদ সহ প্রমুখ। ‘দি বার্ড সেফটি হাউজ'এর চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে ভালো লাগে, আর এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আজকে প্রতিবন্ধী জাহিদ হাসানের জন্য একটা দোকান, মালামাল, নগদ টাকা ও তার স্ত্রীর জন্য সেলাই মেশিন তুলে দিলাম জাহিদ ভাইয়ের হাতে অনেক ভালো লাগছে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি অনেক খুশি। আমি আমার অবস্থান থেকে শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সাথে ফেসবুক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পাঠানো টাকা দিয়ে ৪২ বছর ধরে দুই হাতের উপর ভর করে হামাগুঁড়ি দিয়ে চলাফেরা করা প্রতিবন্ধী জাহিদ ভাইকে সব কিছু তুলে দেওয়া হলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১