আপডেট : ১৬ January ২০২১
গোপালগঞ্জের মুকসুদপুরে তিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার রাঘদী ইউনিয়নবাসী এ কর্মসূচি পালন করে। শনিবার সকাল ১১টায় উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা- বরিশাল মহাসড়কের উপর ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। পরে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকেরহাট বন্দর উত্তরপাড়ে গিয়ে শেষ হয়। এ সময় ডা. মো. মোসলেহ্ উদ্দিন শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আনোয়ার হোসেন, সাবেক মেম্বর সোহরাব হোসেন, দেলোয়ার হোসেন, সাবেক মেম্বর আক্তার মোল্লা, সাবেক মেম্বর নুর আলী বক্তব্য রাখেন। প্রসঙ্গত, গত বছরের ২৩ নভেম্বর মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হন।
এ কর্মসূচীতে নিহতের স্বজনরাসহ ৫ শতাধিক ইউনিয়নবাসী অংশ নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১