আপডেট : ১৬ January ২০২১
পূর্বধলায় পুকুরে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় ৭.২৫ গ্রাম ওজন পিতলের একটি ঘটির সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ধোবা হোগলা গ্রামের এ গটির সন্ধান মিলেছে। জানা গেছে, উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ড্রেজার মালিক মোশারফ মাটি কাটার সময় একটি পিতলের ঘটির সন্ধান পাওয়ার পর তা কাদায় লুকিয়ে রাখে। ঘণ্টাখানিক পর তা বের করার সময় পুকুর মালিক আ. সালামের স্ত্রী তা (ঘটি) নিজ হেফাজতে নিয়ে যায়। বিষয়টি স্বর্ণ মনে করে প্রেজার মালিক ক্ষোভ প্রকাশ করে ৯৯৯ নম্বরে কল করে গুপ্তধনের সন্ধান মিলেছে বলে জানিয়েছে। অতঃপর পুলিশ ঘটিটি উদ্ধার করে নিয়ে থানায় আসে। গতকাল শনিবার পূর্বধলা বাজারে ঝন্টু বণিকের জুয়েলারি দোকানে পরীক্ষা করে জানা গেছে গটি স্বর্ণের নয়, পিতলের। পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান বলেন, এসআই আ. কাদের, এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তা পরীক্ষানিরীক্ষা করে দেখা গেছে। এটি একটি পিতলের ঘটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১