আপডেট : ১৭ January ২০২১
রাজধানীর গুলশানে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে সুবাস্তু শপিংমল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলশান থানার এসআই সিনথিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরের দিকে একটি চলন্ত পিকআপের ধাক্কায় ওই পথচারী নিহত হন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১