বাংলাদেশের খবর

আপডেট : ১৭ January ২০২১

কোটালীপাড়া বাজারে অগ্নিকাণ্ড, ১৬ দোকান পুড়ে ছাই


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান ঘর মালমালসহ পুড়ে গেছে। অগ্নিকান্ডে অন্ততঃ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেছেন, শনিবার রাত ৮ টার দিকে একটি ইলেকট্রনিক দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে একেক করে ১৬ টি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মিরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১