বাংলাদেশের খবর

আপডেট : ১৭ January ২০২১

কাশিয়ানীতে শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত


গোপালগঞ্জের কাশিয়ানী শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা পিংঙ্গলিয়া মাদ্রসায় আজ রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি আলহাজ মুনশী ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান ও কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ।

সমিতির সভাপতি অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কাইয়ুম খান, সহ-সভাপতি অধ্যক্ষ ফারুকুজ্জামান, সুপার নজরুল ইসলাম কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, সুপার মারুফুল ইসলাম , আলমগীর হোসেন প্রমূখ।

সভায় বার্ষিক কর্মসুচি ও আয় ব্যায় তুলে ধরেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক উপধ্যক্ষ মোঃ কাইয়ুম খান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১