আপডেট : ১৭ January ২০২১
পাবনার সাঁথিয়া পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু নৌকা মার্কা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩শ ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম ধানের র্শীষ মার্কা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন খেজুর গাছ মার্কা প্রতীকে পেয়েছেন ৫শ ৩৫ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। সাঁথিয়া পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩১ হাজার ৯২ ভোট। কোন প্রকার অনিয়ম ও অপ্রিতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১