বাংলাদেশের খবর

আপডেট : ১৭ January ২০২১

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত


বগুড়ার শেরপুর শহরের কাঠালতলা এলাকায় পিক-আপের ধাক্কায় আব্দুল খালেক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ রোববার এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার লাউকল গ্রামের আবুল হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের কাঠালতলা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাঠ বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার খালেক নিহত হয়।

শেরপুর থানার ওসি সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পিক-আপটি আটক করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১