বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০২১

শীতে কাঁপছে হালুয়াঘাট সীমান্তবর্তী মানুষ


ঠান্ডা বাতাস, কনকনে শীত আর কুয়াশায় কাঁপছে ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তের মানুষ। গতকাল থেকে সূর্যের মুখ হালকা চোখে পরলেও, আজ সকাল থেকে বইছে তীব্র ঠান্ডা বাতাস, জুবুথুবু হয়ে বসে আছে সীমান্তবাসী। খেটে খাওয়া দিনমুজুর মানুষগুলো বেরুতে পারছে না কাজের সন্ধানে। হাসপাতালেও বাড়ছে বিভিন্ন রোগের অনেক রোগীর সংখ্যা।

শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। কর্মমুখী মানুষরা পড়েছে বিপাকে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজতলা, শীতকালীন সবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। কনকনে শীত ও ঘন কুয়াশায় যানবহন চলাচলের বিঘ্ন ঘটছে। 

উপজেলার বিলডোরা গ্রামের এরশাদ আলী জানান, এবার মাঘের শীতের প্রকোপে সকাল সকাল ঘর থেকে বের হতে পারছিনা। প্রচন্ড শীতের কারনে কাজেও যেতে পারছিনা। সংসারের সকল সদস্যের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি।

দিনমুজুর জালাল উদ্দিন বলেন, প্রতিদিন জীবিকার খোঁজে বাহিরে যেতে হয়। কিস্তু শৈত্য প্রবাহের কারণে কাজের অনেক সমস্যা সৃষ্টি করছে।

এদিকে হালুয়াঘাট  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম জানায়, সারা দেশের ন্যায় এবার হালুয়াঘাটেও শীতের প্রকোপটা অনেকটাই বেশি। অসহায়, গরীব ও খেটে খাওয়া দিনমুজুরদের পাশে আমরা দাড়িয়েছি। শীত থাকাকালীন আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১