বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০২১

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু


সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পন্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন জানান, রোববার সন্ধ্যার পর থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১১ টার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

কুয়াশার ঘনত্ব কমে আসায় সোমবার সকাল ১০ টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১