বাংলাদেশের খবর

আপডেট : ১৯ January ২০২১

চৌদ্দগ্রামে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৬


কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান এসআই আরিফ হোসেন ও এসআই মনির হোসেন।

আটককৃতরা হলো- ১৫ কেজি গাঁজাসহ কালিকাপুর ইউনিয়নের বাঙ্গালমুড়ি গ্রামের এয়ার আহমদের ছেলে মোঃ রনি, ১০ বোতল ফেনসিডিলসহ বদরপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ইমরান হোসেন, ছুপুয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নাজমুল আহমেদ প্রকাশ নুরু, ওয়ারেন্টভুক্ত ছুপুয়ার আলী মিয়ার ছেলে সামছুল হক, ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের মৃত ওহিদ কসাইয়ের ছেলে রহিম কসাই ও কাশিনগর ইউনিয়নের অশ^দিয়া গ্রামের মৃত তরাব আলীর ছেলে সুলতান আহমেদ।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত্বাবধানে থানার এসআই আরিফ হোসেন ও এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মোঃ রনি, ১০ বোতল ফেনসিডিলসহ ইমরান হোসেন ও নাজমুল আহমেদ নুরুকে আটক করে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি সামছুল হক, রহিম কসাই ও সুলতান আহমেদকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদেরকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১