আপডেট : ২০ January ২০২১
সোনাগাজী প্রেসক্লাব ২০২১ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে দৈনিক সকালের সময় প্রতিনিধি শহীদুল ইসলাম সভাপতি এবং দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মো.শরিয়ত উল্যাহ রিফাত সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারী) পৌরসভার জিরো পয়েন্টে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি শফি উল্যাহ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি জাপর রুবেল (পূর্ব পশ্চিম), যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক ইব্রাহিম সোহাগ (মানবাধিকার প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম (সোনাগাজীর আলো), তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল মামুন (সাপ্তাহিক ভাঙ্গাগড়া), কোষাধ্যক্ষ মাঈনুল ইসলাম সোহাগ (ফেনীর কথা)। নির্বাহী সদস্য আমির হোসেন জনি (ফেনীর কথা) জসিম উদ্দিন কাঞ্চন (দৈনিক ইনকিলাব), আবুল হোসেন রিপন (দৈনিক সমকাল), হাসান মাহমুদ (দৈনিক যায়যায়দিন), ওমর ফারুক (দৈনিক আমাদের সময়), শফি উল্যাহ রিপন(দৈনিক দেশরুপান্তর)। সাধারন সদস্যরা হলেন ইয়াসিন আরাফাত তুহিন(দৈনিক সমাচার দর্পন),আনোয়ার হোসেন রবিন(দৈনিক দূর্বার) নুরুল আমিন খোকন (দৈনিক আমাদের ফেনী), ক.খ.ম ইসহাক খোকন (ভয়েস অব ফেনী)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১