আপডেট : ২১ January ২০২১
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ৫৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন। আর গত এক দিনে ১৬ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬৬ জন। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬০২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১