বাংলাদেশের খবর

আপডেট : ২১ January ২০২১

পরিবেশ অধিদপ্তরে অভিযান

শৈলকুপায় গুড়িয়ে দেওয়া হলো ১০টি অবৈধ ইটভাটা


ঝিনাইদহে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানের দ্বিতীয় দিনে ঝিনাইদহের শৈলকুপায় গুড়িয়ে দেওয়া হয়েছে ১০টি অবৈধ ইটভাটা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর এলাকায় এ অভিযান চালানো হয়। এর নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।

সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়েছে, চলবে বিকাল পর্যন্ত। শৈলকুপা উপজেলার লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ১০টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১