বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০২১

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


ঈশ্বরদীতে  ইয়াবাসহ আমির হোসেন ( ৫০ ) নামের এক মাদক  ব্যবসায়ী আটক করেছে  পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে পাকশী গাইড ব্যাংক হঠাৎ পাড়া ধৃত  আসামী আমির হোসেনের বাড়ীতে  তল্লাশি চালানো হয়। এ সময় সর্বমোট ৩৫০ পিস ইয়াবাসহ ( যার  মূল্য ৭০০০০ / - টাকা )  উদ্ধার ও গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে পাকশী পুলিশ ফাড়ির  পরিদর্শক  শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সংগীয় অফিসার ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার বিরুদ্ধে  মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১