আপডেট : ২২ January ২০২১
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় রুবেল (৩০)নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মৌচাক ইউনিয়নের বাশতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে টাঙ্গাইল থেকে বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে উপজেলার কালিয়াকৈর - বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের বাশতলি এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা এক মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেলে থাকা যাত্রীরা সকলেই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় পুলিশ সদস্য রুবেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এক সন্তানের জনক রুবেল পুলিশের নিহত হবার সংবাদ পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত পুলিশ কর্মকর্তা উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল(৩০)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১