আপডেট : ২২ January ২০২১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আষাড়িয়া হাজী বাড়ির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আলহাজ্ব আবুল হাশেমের পরিবারের উদ্যোগে ফ্রী স্বাস্থ্য সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় সভাপতিত্ব করেন আষাড়িয়াবাড়ীর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আবুল হাশেম ও সঞ্চালনা করেন এডভোকেট আব্দুল্লাহ আল মামুন শামীম। অনুষ্ঠান উদ্বোধন করেন কালিয়াকৈর পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, ডাক্তার আব্দুল্লাহ আল কায়সার, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার পবিত্র বণিক, ডাক্তার রুবিয়া হুসাইন , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাইফুল ইসলাম সহ স্থানীয় নেত্রী বর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়বেডিস পরীক্ষাসহ শীত বস্ত্র বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১