বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২১

ঝালকাঠিতে ঘর পেল ভূমিহীন ও গৃহহীন ২৩০ পরিবার


মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৩০টি পরিবার ঘর পেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন। এর অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

স্থানীয় অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলার অন্য তিনটি উপজেলায়ও একই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

'আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার' প্রতিপাদ্যে কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমিতে আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ঘরপ্রতি ব্যয় হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা।

এছাড়া কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলায় আরও ২৪৪টি ভূমুহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। ঘরগুলো বর্তমানে নির্মাণাধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১