বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২১

এই উপহার বিশ্বে বিরল দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী


দেশের প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি করে দিয়েছে সরকার। আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে এসব বাড়ি হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একযোগে এতগুলো পরিবারকে ঘর উপহার দেয়া বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত। 

ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়াই মুজিববর্ষের সবচেয়ে বড় উৎসব। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে দেশের একটি পরিবারও ভূমিহীন-গৃহহীন থাকবে না বলেও জানান শেখ হাসিনা। দেশের প্রতিটি মানুষের জন্য আবাসন নিশ্চিত করার সরকারি উদ্যোগ হিসেবে এই ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। 

দুই শতাংশ করে জমি রেজিষ্ট্রেশনসহ এই ঘর হস্তাস্তর করা হয়। দেশের ৪৯২ উপজেলায় এই কার্যক্রম স্থানীয় ভাবে সমন্বয় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হন। 

এসময় প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষে একসঙ্গে এতগুলো মানুষকে ঘর দেয়ার উৎসবের চেয়ে আর বড় কোন উৎসব হতে পারে না। আজ আমার জন্য আনন্দের দিন। যেসব মানুষের ঠিকানা ছিল না, ঘর ছিল না, তাদের মাথা গোঁজার ঠাঁই দিতে পারছি।

আগামী দুই বছরের মধ্যে দেশের মোট ৮ লাখ ৮৫ হাজার ৬২২ টি পরিবারকে ঘরেকরে  দেবে সরকার। দারিদ্র্য বিমোচনে ও টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকারের এমন উদ্যোগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১