বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২১

দেশে করোনাভাইরাসে মৃত্যু ৮ হাজার ছাড়াল


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, দেশে এ সময়ে আরও ৪৩৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জনে পৌঁছেছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২০০ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১১৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৫ লাখ ৪১ হাজার ৩৮৯টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৯২ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ শতাংশ।

নতুন যে ২২জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী ৫ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬৪ জন বা ৭৫ দশমিক ৭৭ শতাংশ এবং নারী এক হাজার ৯৩৯ জন বা ২৪ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১