আপডেট : ২৩ January ২০২১
জেলার আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে আমিনুর রহমান নামে এক কৃষকের বাড়ি। জিনিসপত্র সড়াতে গিয়ে পুত্রবধূ আরফিনা বেগম (২৮) দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ কৃষক আমিনুরের বাড়ির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ৪০ মিনিটের অধিক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। ঘরের আসবাবপত্র সড়াতে গিয়ে গৃহবধূ আরফিনা দগ্ধ হয়। এ আগুনে আমিনুরের ছয়টি ঘর, একটি গরু, পাঁচটি ছাগল, ধান, চালসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। আদিতমারী ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিলদার আব্দুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে সময়মত ঘটনাস্থলে গাড়ি পৌঁছাতে পারেনি। এরই মধ্যে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছেন বলে মোবাইলে নিশ্চিত করায় ঘটনাস্থলে যাওয়া হয়নি।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগলসহ জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে দ্রুত টিন ও শীতবস্ত্রসহ অন্যান্য সহায়তা দেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১