বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২১

যমুনায় জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজির বাঘাআইড়


টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ধরা পড়ছে ৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাআইড়।

শনিবার গভীর রাতে যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু এলাকার গরিলা বাড়ির অংশে বিশাল আকৃতির এ বাঘাআইড় মাছটি আব্দুল খালেক নামে এক জেলের জালে ধরা পড়ে। পরে শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী ঘাট মাছবাজারে নিয়ে আসলে মাছটি দেখার জন্য শতশত উৎসুক জনতা ভীর জমায়। মাছটি পাইকার বুদ্ধু মিয়া৩০ হাজার টাকা দিয়ে ক্রয় করে নেয়। জেলে খালেক বলেন, নদীতে এতো বড়আকারের মাছ সব সময় পাওয়া যায় না।

উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামছুজ্জামান বলেন, আপনার কাছে শুনলাম যমুনায় এতো বিশাল আকৃতির বাঘাইড় ধরা পড়েছে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে দেশের নদ নদীর মাছ সংরক্ষণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় মাছগুলো অভয়াশ্রমে ছিল ফলে মাছ বড় হওয়ার সুযোগ পেয়েছে। এজন্যই বিভিন্ন দেশিয় প্রজাতির মাছ ধরা পড়ছে। এক্ষেত্রে দেশের মানুষের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে তেমনি জেলেরা আর্থিক ভাবে লাভবান হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১