বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০২১

কমলাপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপো সংলগ্ন একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে বিআরটিসি ডিপোর পাশে অবস্থিত অলি গার্মেন্টস নামের ওই ভবনের ৬ তলায় আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান জানান, কমলাপুরের গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১