বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০২১

লালমনিরহাটে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীর যোগদান


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাট-এ কর্মরত নির্বাহী প্রকৌশলীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাট অফিস চত্ত্বরে বিদায় ও বরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট- কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর বিভাগীয় তত্ত্বাবধারক বাহার উদ্দিন মৃথা। বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন, বিদায়ী নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, নবাগত নির্বাহী প্রকৌশলী জয়নুল আবেদীন, নবাগত উপ সহকারী প্রকৌশলী আশরাফুল আলম, বিদায়ী উপ সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, উপ সহকারী প্রকৌশলী সদর আহ্সান হাবিব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কার্য সহকারী রায়হান ইকবাল। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাট অফিসের অন্যান্য কর্মকর্তা - কর্মচারী ও স্থানীয় ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১