আপডেট : ২৭ January ২০২১
গোপালগঞ্জে আগামী ৭ ফেরুয়ারী করোনার টিকা দেওয়া হবে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্টার করে এই করোনার টিকা দেয়া হবে বলে সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন। প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৬০০টি এ্যামপল আসবে। ৩৬ হাজার লোককে এই টিকা দেয়া যাবে। করোনার টিকা রাখার স্থানসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। তিনি আরো জানান, প্রাথমিক পর্যায়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীদেরকে এবং পরে পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদেরকে এই টিকা দেয়া হবে।
তিনি জানান, আগামী শুক্রবার গোপালগঞ্জে করোনার ভ্যাকসিন আসবে। এখন চলছে তালিকা তৈরীর কাজ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১